1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরের ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে মানব্বন্ধন জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরি অভিনব কায়দায় সায়মন ওভারসীজের আসফিয়া অর্থ পাচারে সিলেটের বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন : আটক ১ মৌলভীবাজারে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন দুটি চ্যালেঞ্জ- সাইবার অপরাধ ও কিশোর গ্যাং: সিলেটের নবাগত পুলিশ সুপার আখতার উল আলম ‘ অসুস্থ ও দুর্ঘটনা আক্রান্ত শ্রমিকদের চেক বিতরণ সম্পন্ন,, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক/ কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আত্মত্যাগী বিএনপির কর্মী ফরহাদ আহমেদ জামালপুর শহরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন

বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

অনলাইন প্রতিবেদক:: বাংলাদেশের আকাশে আজ রবিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদের পূর্ব চত্বরে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট