1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে মানব্বন্ধন জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরি অভিনব কায়দায় সায়মন ওভারসীজের আসফিয়া অর্থ পাচারে সিলেটের বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন : আটক ১ মৌলভীবাজারে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন দুটি চ্যালেঞ্জ- সাইবার অপরাধ ও কিশোর গ্যাং: সিলেটের নবাগত পুলিশ সুপার আখতার উল আলম ‘ অসুস্থ ও দুর্ঘটনা আক্রান্ত শ্রমিকদের চেক বিতরণ সম্পন্ন,, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক/ কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আত্মত্যাগী বিএনপির কর্মী ফরহাদ আহমেদ জামালপুর শহরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন

শেখ হাসিনাসহ নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার অবৈধ বিচার বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

প্রেসবিজ্ঞপ্তি::” জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং আইসিটি ট্রাইবুনালে ও অসাংবিধানিক ও অবৈধ সরকারের ঘৃণতম মধ্যযুগীয় জঘন্য কার্যক্রমের প্রতিবাদে এবং অসাংবিধানিক বেআইনি প্রহসনমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ২২ শে এপ্রিল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ। উক্ত সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ার উজ্জামান চৌধুরী, প্রাক্তন এমপি হাবিবুর রহমান হাবিব,যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী সহ সভাপতি হরমুজ আলী ,যুগ্মসাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্মসাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী ,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম আহমদ , তারিফ আহমদ ,আস ম মিসবাহ ,এম এ করিম , মেহের নিগার চৌধুরী ও ,সৈয়দ ছুরুক আলী সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল
অবৈধ ও অসাংবিধানিক কাঙ্গারি কোট নাম ধারী আইসিটি ট্রাইবুনাল প্রত্যাহার ,বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা সহ সব ধরনের নিত্য মামলা প্রত্যাহার এবং জবর দখলকারী অবৈধ ইউনূসের অবিলম্বে পদত্যাগের দাবিতে একটি স্মারকলিপি লন্ডনস্থ হাইকমিশনের বরাবরে প্রদান করা হয়।

এদিকে বৃটেনের কার্ডিফ শহরে আইসিটি ট্রাইবুনালে অসাংবিধানিক ও অবৈধ সরকারের ঘৃণ্যতম মধ্যযুগীয় জঘন্য এবং অসাংবিধানিক, বেআইনি ও প্রহসনমূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ও অবৈধ ইউনুস সরকার এর পদত্যাগের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার উদ্দ্যোগে
নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে
২৩ শে এপ্রিল বুধবার ১ ঘটিকায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউকে ওয়েলস আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম.এ.মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সহ সভাপতি এস এ রহমান মধু,
যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক রুবেল, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, সাবেক যুবনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, সাবেক ছাত্রনেতা আকতার উজ্জামান কোরেশি নিপু, সাবেক যুবনেতা আসকর আলী,ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম,
সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সহ সভাপতি রকিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক
এ বি রুনেল, ওয়েলস ছাত্রলীগের সভাপতি বদরুল হক মনসুর, মাহবুবু রহমান, আসাদ মিয়া, সাজেল আহমেদ, সহ আওয়ামীলীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও প্রাক্তন ছাত্রনেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ আজ মহা সংকটে পরিনত হয়েছে। ’৭১ এর পরাজিত শক্তি, ভিনদেশিদের যোগসাজশে বাংলাদেশের ভাগ্য নিয়ে নতুন করে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সবকিছু ধ্বংস করে চলেছে। অবৈধ ও অসাংবিধানিক কাঙ্গারি কোট নাম ধারী আইসিটি ট্রাইবুনাল প্রত্যাহার এর আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট