1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে মানব্বন্ধন জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরি অভিনব কায়দায় সায়মন ওভারসীজের আসফিয়া অর্থ পাচারে সিলেটের বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন : আটক ১ মৌলভীবাজারে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন দুটি চ্যালেঞ্জ- সাইবার অপরাধ ও কিশোর গ্যাং: সিলেটের নবাগত পুলিশ সুপার আখতার উল আলম ‘ অসুস্থ ও দুর্ঘটনা আক্রান্ত শ্রমিকদের চেক বিতরণ সম্পন্ন,, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক/ কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আত্মত্যাগী বিএনপির কর্মী ফরহাদ আহমেদ জামালপুর শহরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন

ধান কাটার মেশিন হারভেস্টার অগ্নিসংযোগে পুড়ে ছাই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:: গভীর রাতে দুর্বৃত্তরা ধান কাটার মেশিন হারভেস্টার অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। সিলেটের ওসমানীনগর উপজেলার উছমান পুর ইউনিয়নের (ময়না বাজার) আব্দুল্লাহ পুর গ্রামে সোমবার (০৫ মে) গভীর রাতে এঘটনা ঘটে।

এতে বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হারভেস্টারের মালিক আফজাল হোসেন দাবি করেন।

জিডি সুত্রে জানাযায় উছমান পুর ইউনিয়নের আব্দুল্লাহ পুর গ্রামে মৃত আব্দুর রউফ এর ছেলে মো. আফজাল হুসেন(৪০) এ,সি, আই মটরস লিমিটেডের ইয়ানমার মডেল নং YH700 ২০২৪ সালের মে মাসে ওসমানী নগর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এ সি আই মটরস কোম্পানির লিমিটেড থেকে ৪২লক্ষাধিক টাকা মূল্যর মাসিক কিস্তিতে কৃষি ভূর্তুকি দিয়ে একটি হারভেস্টার (ধান কাটার মেশিন) ক্রয় করেন। সোমবার রাতে দুর্বৃত্তরা গাড়িটি আব্দুল্লাহ পুর গ্রামের পাশে রউয়ার হাওর নামক স্থানে পুড়িয়ে ফেলে। জিডি নং:২১৯ তাং:০৫-০৫-২৫।

স্থানীয়রা জানান, ধান কাটার মৌসুমে এলাকার কৃষকগণ ব্যাপকভাবে উপকৃত হয়েছে। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে তারা ধারণা করছেন।

হারভেস্টারের মালিক আফজাল হোসেন শিমুল জানান, আমরা ধারদেনা করে হারভেস্টার মেশিনটি কিনেছি। দুর্বৃত্তরা আমাদের আয়ের একমাত্র উৎসটি ধ্বংস করে দিল। তিনি প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকতা উম্মে তামিমা বলেন, এ বিষয়ে কৃষকের কাছথেকে বিস্তারিত জানতে পেরিছি,সরেজমিনে গিয়ে দেখে আসব।

 

এব্যাপারে এসি আই মটরস লিমিটেডের সিলেট আঞ্চলিক কার্যালয়ের সিলেট সাউথ টেরিটোরির সিনিয়র রিকভারি অফিসার আবু হাসান বলেন বিষয়টি শুনেছি গাড়িটি কে বা কাহারা পুড়িয়ে ফেলেছে,ক্ষতি পূরণ বাবত কোন কিছু আমি বলতে পারব না উর্ধতন কতৃপক্ষ বলবে আমি তাদেরকে জানাব।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট