1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে মানব্বন্ধন জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরি অভিনব কায়দায় সায়মন ওভারসীজের আসফিয়া অর্থ পাচারে সিলেটের বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন : আটক ১ মৌলভীবাজারে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন দুটি চ্যালেঞ্জ- সাইবার অপরাধ ও কিশোর গ্যাং: সিলেটের নবাগত পুলিশ সুপার আখতার উল আলম ‘ অসুস্থ ও দুর্ঘটনা আক্রান্ত শ্রমিকদের চেক বিতরণ সম্পন্ন,, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক/ কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আত্মত্যাগী বিএনপির কর্মী ফরহাদ আহমেদ জামালপুর শহরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন

গোলাপগঞ্জে ‘টিলাধসে’ একই পরিবারের ৪ জন নি হ ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::- সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিপাতে টিলাধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দিবাগত রাত প্রায় ৩টা ১৫ মিনিটে উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোঃ রিয়াজ উদ্দিন (৫০), রহিমা বেগম (৩৩), সামিয়া খাতুন (১৪), আব্বাস আলী (৯)।

 

সিলেট দক্ষিণ ফায়ার স্টেশনের ইনচার্জ জনাব টিটব সিকদার নেতৃত্বে উদ্ধার করে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান খলকুর রহমান।
তিনি জানান, রাতে আমরা খবর পাই যে একই পরিবারের চারজন টিলাধসে চাপা পড়েছেন। এখনও ঘরের নিচে আরও কেউ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

টানা বর্ষণে সিলেট অঞ্চলে পাহাড় ও টিলা ধসের ঝুঁকি বেড়েছে বলে স্থানীয় প্রশাসন সতর্ক করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট