1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরের ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে মানব্বন্ধন জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরি অভিনব কায়দায় সায়মন ওভারসীজের আসফিয়া অর্থ পাচারে সিলেটের বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন : আটক ১ মৌলভীবাজারে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন দুটি চ্যালেঞ্জ- সাইবার অপরাধ ও কিশোর গ্যাং: সিলেটের নবাগত পুলিশ সুপার আখতার উল আলম ‘ অসুস্থ ও দুর্ঘটনা আক্রান্ত শ্রমিকদের চেক বিতরণ সম্পন্ন,, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক/ কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আত্মত্যাগী বিএনপির কর্মী ফরহাদ আহমেদ জামালপুর শহরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন

নান্দাইলে চলন্ত অটো থেকে লাথি মেরে ফেলে দিয়ে স্ত্রীকে হত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির/ময়মনসিংহ জেলা প্রতিনিধি:: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলন্ত অটোরিকশা থেকে লাথি মেরে স্ত্রীকে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত নারীর নাম জেবিন আক্তার (৩০)। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামী মোঃ দুলাল মিয়াকে আটক করেছে।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। জেবিন আক্তার উপজেলার শেরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রামের আব্দুল মতিনের মেয়ে এবং সংগ্রামখালী গ্রামের মোঃ দুলাল মিয়ার স্ত্রী। তাঁদের দাম্পত্য জীবনে ১৩ বছরে দুটি সন্তান রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কিছুদিন আগে বিদেশ ফেরত দুলাল মিয়ার সঙ্গে তাঁর স্ত্রীর সন্দেহ ও পারিবারিক কলহ শুরু হয়। জেবিন আক্তার সন্দেহ করতেন, দুলাল মিয়া দ্বিতীয় বিয়ে করেছেন। এ নিয়ে পারিবারিকভাবে একাধিকবার সালিস হলেও বিরোধের সমাধান হয়নি।

শনিবার দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে দুলাল মিয়া ফের বিদেশে যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় রওনা দেন। খবর পেয়ে জেবিন তাঁর দুই সন্তানসহ গফরগাঁও থেকে স্বামীকে বুঝিয়ে বাড়ি ফেরান। পরে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে বনগ্রাম চৌরাস্তা এলাকায় চলন্ত অটো থেকে জেবিনকে লাথি মেরে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দুলালকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট