1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে মানব্বন্ধন জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরি অভিনব কায়দায় সায়মন ওভারসীজের আসফিয়া অর্থ পাচারে সিলেটের বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন : আটক ১ মৌলভীবাজারে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন দুটি চ্যালেঞ্জ- সাইবার অপরাধ ও কিশোর গ্যাং: সিলেটের নবাগত পুলিশ সুপার আখতার উল আলম ‘ অসুস্থ ও দুর্ঘটনা আক্রান্ত শ্রমিকদের চেক বিতরণ সম্পন্ন,, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক/ কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আত্মত্যাগী বিএনপির কর্মী ফরহাদ আহমেদ জামালপুর শহরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন

জামালগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত: শহীদ সোহাগ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ভীমখালি ইউনিয়নের গোলামীপুর গ্রামে শহীদ সোহাগ মিয়ার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, ভীমখালি ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ উপজেলা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার উত্তম কুমার সরকার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী।

এছাড়াও উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা আব্দুল আহাদ, প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সহ-সভাপতি আল মামুন চৌধুরী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং শহীদ সোহাগ মিয়ার পরিবারের সদস্যরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শহীদ সোহাগ মিয়ার আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার দেশপ্রেম ও আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

পরে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে জামালগঞ্জ উপজেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট