1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে মানব্বন্ধন জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরি অভিনব কায়দায় সায়মন ওভারসীজের আসফিয়া অর্থ পাচারে সিলেটের বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন : আটক ১ মৌলভীবাজারে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন দুটি চ্যালেঞ্জ- সাইবার অপরাধ ও কিশোর গ্যাং: সিলেটের নবাগত পুলিশ সুপার আখতার উল আলম ‘ অসুস্থ ও দুর্ঘটনা আক্রান্ত শ্রমিকদের চেক বিতরণ সম্পন্ন,, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক/ কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আত্মত্যাগী বিএনপির কর্মী ফরহাদ আহমেদ জামালপুর শহরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন

সিলেটে কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অ*স্ত্র উদ্ধার : গ্রেফতার ৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করেছে। অভিযান চলাকালে ৪ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের একটি টহল দল ভোলাগঞ্জ ক্লাস্টার ভিলেজে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়।

এসময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্দেহ হলে যৌথবাহিনী অভিযান চালিয়ে পাথর ব্যবসায়ী কুতুব উদ্দিন ও জুয়েল মিয়ার বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, দেশীয় ধারালো অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করে।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি এয়ার রাইফেল, দুটি রাম দা, দুটি বড় ব্লেডের দা, দুটি বল্লম, তিনটি ছুরি, একটি ভারতীয় মদের ছোট বোতল এবং চারটি মোবাইল ফোন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, ভোলাগঞ্জ আদর্শ গ্রামের মৃত আলোর আলীর ছেলে কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ (৫৪), ভোলাগঞ্জ উত্তরপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে আব্দুল ওয়াহিদ (৫৫), তার ছেলে জাহিদ আহমদ (২২), একই এলাকার আব্দুল ওয়াজেদের ছেলে রুহেল আহমদ (২৬) এবং আরেকজন সহযোগী।

অভিযান শেষে রবিবার (১৭ আগস্ট) জব্দকৃত অস্ত্র ও মাদকসহ আটক ব্যক্তিদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট