1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে মানব্বন্ধন জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরি অভিনব কায়দায় সায়মন ওভারসীজের আসফিয়া অর্থ পাচারে সিলেটের বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন : আটক ১ মৌলভীবাজারে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন দুটি চ্যালেঞ্জ- সাইবার অপরাধ ও কিশোর গ্যাং: সিলেটের নবাগত পুলিশ সুপার আখতার উল আলম ‘ অসুস্থ ও দুর্ঘটনা আক্রান্ত শ্রমিকদের চেক বিতরণ সম্পন্ন,, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক/ কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আত্মত্যাগী বিএনপির কর্মী ফরহাদ আহমেদ জামালপুর শহরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন

গোয়াইনঘাটে তোয়াকুল ইউপি’র নামে ভুয়া রশিদে চাঁদাবাজি! দৈনিক লাখ টাকার বাণিজ্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের লক্ষীনগর এলাকায় চলছে প্রকাশ্য চাঁদাবাজির মহোৎসব। অভিযোগ উঠেছে—ভুয়া ইজারাদার পরিচয় দিয়ে তোয়াকুল ইউনিয়ন পরিষদের নামে জাল রশিদ ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র বালুবাহী নৌকা থেকে দৈনিক লাখ টাকার বেশি চাঁদা আদায় করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফয়জুলের নেতৃত্বে মন্তাজ, নিজাম, জমির ও জসিমসহ কয়েকজন মিলে প্রতিটি নৌকা থেকে ২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত জোরপূর্বক আদায় করছে। অস্ত্রের ভয় দেখিয়ে নৌকা চালকদের কাছ থেকে টাকা দিতে বাধ্য করছে তারা।

অভিযোগ রয়েছে, এই চক্রটি তোয়াকুল ইউনিয়ন পরিষদের নাম ভাঙিয়ে ভুয়া রশিদ তৈরি করেছে, যার মাধ্যমে চাঁদার টাকা আদায় করে তারা ইতোমধ্যে “টাকার পাহাড়” গড়ে তুলেছে।

এ বিষয়ে জানতে চাইলে তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন বলেন,

“আমি বিষয়টি জানি না। যদি কেউ ইউনিয়নের নাম ব্যবহার করে চাঁদাবাজি করে, তাহলে আপনারা আইনি ব্যবস্থা নিন।”

এদিকে, এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করে জানিয়েছেন—এই চাঁদাবাজ চক্রের কারণে বৈধ বালু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নদীপথে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

প্রশাসনের নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের মাধ্যমে এই ভুয়া রশিদে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছে স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট