1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরের ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে মানব্বন্ধন জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরি অভিনব কায়দায় সায়মন ওভারসীজের আসফিয়া অর্থ পাচারে সিলেটের বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন : আটক ১ মৌলভীবাজারে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন দুটি চ্যালেঞ্জ- সাইবার অপরাধ ও কিশোর গ্যাং: সিলেটের নবাগত পুলিশ সুপার আখতার উল আলম ‘ অসুস্থ ও দুর্ঘটনা আক্রান্ত শ্রমিকদের চেক বিতরণ সম্পন্ন,, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক/ কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আত্মত্যাগী বিএনপির কর্মী ফরহাদ আহমেদ জামালপুর শহরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন

কোম্পানীগঞ্জে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সিলেট ৪ আসনে সংসদ সদস্য প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দিনব্যাপী কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল ও মহিলা দলের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের করণীয়, সাংগঠনিক অবস্থান শক্তিশালীকরণ এবং জনগণের কাছে বিএনপির অর্জন ও লক্ষ্য তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করছি। জনগণ আজ পরিবর্তন চায়, তাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা দল সভাপতি হাজী আব্দুল মন্নান। সভা যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর ও যুগ্ম সাধারণ সম্পাদক এড.বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এড.কামাল হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, তাতী দলের সভাপতি দৌলত খান, জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন তালুকদার,সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. আলা উদ্দিন, সদস্য সচিব মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন রানা, শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ,কৃষক দলের নেতা আজিজুল হক,”কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন”এর সাধারণ সম্পাদক এম এ এইচ শাহীন,এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ নুমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট