1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরের ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে মানব্বন্ধন জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরি অভিনব কায়দায় সায়মন ওভারসীজের আসফিয়া অর্থ পাচারে সিলেটের বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন : আটক ১ মৌলভীবাজারে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন দুটি চ্যালেঞ্জ- সাইবার অপরাধ ও কিশোর গ্যাং: সিলেটের নবাগত পুলিশ সুপার আখতার উল আলম ‘ অসুস্থ ও দুর্ঘটনা আক্রান্ত শ্রমিকদের চেক বিতরণ সম্পন্ন,, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক/ কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আত্মত্যাগী বিএনপির কর্মী ফরহাদ আহমেদ জামালপুর শহরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন

জৈন্তাপুরে বিজিবির অভিযানে ১৯ টি ভারতীয় গরু-মহিষ আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

রুবেল আহমদ,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:: বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র পৃথক দুইটি অভিযানে জৈন্তাপুর উপজেলায় ও কানাইঘাট লোভাছড়া সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ১৯ টি গরু মহিষ সহ চোরাইমাল আটক করা হয়েছে।

১৯ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, ১০ই নভেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সদরের একটি বিশেষ আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইন হতে ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ১৫ টি ভারতীয় গরু, ৪ টি মহিষ ও ১ টি পিকআপ আটক করে। আটককৃত গরু, মহিষ ও পিকআপ এর আনুমানিক সিজারমূল্য ৩৪,০০,০০০/- (চৌত্রিশ লক্ষ) টাকা সমপরিমাণ।

এছাড়াও অপর এক অভিযানে গত ২৪ ঘন্টায় কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপির একটি আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৩০ কেজি ভারতীয় পিয়াজ, ৫০ কেজি চিনি এবং ১টি ভারতীয় মোটর সাইকেল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ১,৪০,৯০০/- (এক লক্ষ চল্লিশ হাজার নয়শত) টাকা সমপরিমাণ।

বিজিবি সূত্রে আরো জানা যায় উভয় অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৫,৪০,৯০০/- (পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ হাজার নয়শত) টাকা সমপরিমাণ।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট